ঠাকুরগাঁওয়ে ভুয়া সাংবাদিকের ছড়াছড়ি গাড়িতে প্রেস লিখে করছে চাঁদাবাজি!

ঠাকুরগাঁও জেলায় ভুয়া সাংবাদিকের ছড়াছড়ি। গাড়িতে প্রেস লিখে চাঁদাবাজি ও মাদকের ব্যবসা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে জানা যায়, ঠাকুরগাঁও শহর ও বিভিন্ন উপজেলার গইউনিয়নে মটরসাইকেলে প্রেস লিখে সাংবাদিকের পরিচয় দিয়ে চষে বেড়াচ্ছেন বেশ কিছু ভুয়া সাংবাদিক। এরা কারা? অনেকে দৈনিক ও সাপ্তাহিক, অনলাইন পত্রিকার আইডি কার্ড সংগ্রহ  করে সাংবাদিকের পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। আসলে তারা কি সাংবাদিক না সাংঘাতিক? অনেক মহলের প্রশ্ন। অনেককে পুলিশ প্রশাসনের ছত্রছায়ায় দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি পরিচয়পত্রের মেয়াদ পার হওয়ার পর কম্পিউটারে ভুয়া আইডি কার্ড বানিয়ে সেখানে কার্ডের মেয়াদ বাড়ানো হচ্ছে। দেখে মনে হচ্ছে এরাই আসল সাংবাদিক। এতে প্রকৃত সাংবাদিকদের মান ক্ষুণ্ন হচ্ছে। কেউ শিক্ষক, কেউবা বাসের হেলপার, আবার কেউ চাকরিজীবী। অনেকে ঠিকাদার ও ছোট ব্যবসায়ী। এরা সাংবাদিকের মান ক্ষুণ্ন করে নিজেরা ফায়দা লুটতে ও নিজেকে সাংবাদিকের পরিচয় জাহির করার জন্য উঠে পড়ে লেগেছে।
তারা সমাজে ভাল মানুষ সেজে প্রভাব বিস্তার করতে চায়। সাংবাদিকের পরিচয়পত্র নিয়ে অনেকে দূরপাল্লার গাড়িতে হেলপারি করতে গিয়ে মাদকের ব্যবসা করছেন। এছাড়াও ঠাকুরগাঁও শহরে ব্যাঙের ছাতার মতো সাংবাদিকের ছড়াছড়ি হয়েছে। এদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এরা প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রামে-গঞ্জে ও শহরে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ও নারী লেলিয়ে দিয়ে হয়রানি করছে ও নিজেরা ফায়দা লুটছে।
এদিকে ওই সাংবাদিক পরিচয় বহনকারী ভুঁইফোঁড় সাংবাদিকরা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার কয়েকজন ব্যক্তির সাথে সখ্য গড়ে তুলে দালালিপনা করতে দেখা যায়। এ ব্যাপারে বিভিন্ন মহল ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের