সিলেটে নৌকাডুবিতে ২ যুবকের মৃত্যু

জেলার ফেঞ্চুগঞ্জে মঙ্গলবার রাত ১১ টায় নৌকাডুবিতে ২ যুবকের মৃত্যু হয়েছে। মৃতরা- উপজেলার নুরপুর গ্রামের লতিফ মাস্টারের ছেলে শিহান আহমেদ (২৭) ও সিলেট নগরীর দরগাহ মহল্লার আব্দুল মতিনের ছেলে ওহিদ মতিন রিয়াদ (২৬)।
মৃত দু’জনের স্বজনদের বরাত দিয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মঙ্গলবার বিকেলে রিয়াদ তার খালার বাড়ি নুরপুর যান। রাত ১১টার দিকে খালাতো দুই ভাই শিহাব আহমেদ ও শিহান আহমেদের সাথে রিয়াদ গ্রামের পার্শ্ববর্তী বিলে মাছ শিকারে যান। এসময় তাদের নৌকায় আরো দু’জন ছিলেন। কিছুক্ষণ পর নৌকাটি পানিতে ডুবে গেলে শিহান ও রিয়াদ পানিতে তলিয়ে যান। তাদের চিৎকারে এলাকার লোকজন বিলে গিয়ে শিহাব ও আরো দু’জনকে উদ্ধার করেন। প্রায় আধা ঘন্টা সন্ধ্যান চালিয়ে উদ্ধার করা হয় শিহান ও রিয়াদের মরদেহ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃত দু’জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি নাজমুল।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি