ইমরান-বৃষ্টির গানে কাজী হায়াৎ

অসংখ্য জনপ্রিয় ছবির নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। এবার তাকে পর্দায় দেখা যাবে ভিন্নরূপে। চলতি সময়ের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান ও বৃষ্টির গাওয়া ‘যদি হাতটা ধরো’ গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন কাজী হায়াৎ। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। লেজারভিশনের ব্যানারে গানটির অডিও প্রকাশ হয়েছিল চলতি বছরের ভালোবাসা দিবসে। আর এবার সৈকত রেজার নির্মাণে আসছে গানটির মিউজিক ভিডিও। কাজী হায়াৎ এ গল্পনির্ভর মিউজিক ভিডিওতে বৃষ্টির বাবার চরিত্রে কাজ করেছেন। আর ইমরানের মায়ের চরিত্রে দেখা যাবে সিনেমার আরেক গুণী অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে। গতকাল ঢাকার বিভিন্ন লোকেশনে এ গানটির শুটিং হয়েছে।  আসছে ঈদে এই মিউজিক ভিডিওটি প্রকাশ হবে লেজারভিশনের ইউটিউব চ্যানেলে। ইমরান বলেন, আমার ও বৃষ্টির গানে কাজী হায়াৎ ও খালেদা আক্তার কল্পনার মতো গুণী ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। আশা অডিওর মতো করেই ‘যদি হাতটা ধরো’ গানটির ভিডিও ভালো লাগবে সবার। বৃষ্টি বলেন, খুব ভালো লাগছে চলচ্চিত্রের দুই গুণী মুখ আমাদের গানে কাজ করেছেন। আমার বিশ্বাস পুরো ভিডিওটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি