নোয়াখালী জেলা শহরে নার্সিং ইনস্টিটিউটে খাদ্যের বিষক্রিয়ায় প্রথম বর্ষের ৩৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার সকালে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদ্যের বিষক্রিয়ায় তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে চিকিৎসকদের ধারণা ,

জানা গেছে, মঙ্গলবার রাতে নার্স প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর পেট ব্যাথা ও বমি শুরু হয়। বুধবার সকাল ১০টা নাগাদ অসুস্থের সংখ্যা বাড়তে থাকে। পরে অসুস্থ অবস্থায় ৩০ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আজিম জানান, এ পর্যন্ত ৩০জন অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক । তবে বর্তমানে তাদের অবস্থা উন্নতির দিকে রয়েছে।

তিনি আরো বলেন, মঙ্গলবার দুপুর বা রাতে কোনো খাবারে সমস্যা থাকার কারণে তাদের পেটে সমস্যা বা ডায়রিয়া দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নোয়াখালী নার্স ইনস্টিটিউটের প্রধান বেবি সুলতানা জানান, অসুস্থ শিক্ষার্থীদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি খেয়ে তারা অসুস্থ হয়েছে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *