রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ আবারও বাবা হচ্ছেন লিওনেল মেসি। থিয়াগো, মাতেওর পর তৃতীয় সন্তান আসছে মেসি-রোকুজ্জো দম্পতির।

ফেসবুকে ছবি পোস্ট করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। লিখেছেন, ‘তোমাকে দুনিয়ায় স্বাগত জানাতে আর তর সইছে না। আমরা তোমাকে ভালোবাসি। থিয়াগুই, মা ও বাবা।’ ছবিতে মা আন্তোনেল্লা রোকুজ্জোর পেটে চুমু দিচ্ছে বড় ছেলে থিয়াগো। এই ছবিটাই ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন মেসি। সেখানে লিখেছেন, ‘তোমার জন্য অপেক্ষা করে আছি। আমরা তোমাকে ভালোবাসি।’ ২০১২ সালের নভেম্বরে প্রথম সন্তানের মুখ দেখেন মেসি-রোকুজ্জো জুটি। নাম রেখেছিলেন থিয়াগো। ২০১৫ সালের সেপ্টেম্বরে আসে দ্বিতীয় সন্তান মাতেও। এ বছর ৩০ জুন বিয়ে করেছেন লিও আর আন্তোনেল্লা। বিয়ের পর এটাই হবে তাঁদের প্রথম সন্তান।
নতুন মেসি কবে পৃথিবীর আলো দেখবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। রোকুজ্জো কত মাসের অন্তঃসত্ত্বা, তা-ও জানা যায়নি। তবে মেসির পোস্টের সূত্র ধরে স্পেনের শীর্ষ সংবাদমাধ্যমগুলো তৃতীয়বারের মতো তাঁর বাবা হওয়ার খবর নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *