শিশু পাচার ও নিপীড়ন বন্ধে কাজ করবেন কৈলাশ সত্যার্থী

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ শিশুশ্রম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে শান্তিতে নোবেল পেয়েছিলেন ভারতের কৈলাশ সত্যার্থী। এবার নতুন লড়াই শুরু করতে যাচ্ছেন তিনি। কাজ করবেন শিশু পাচার ও নিপীড়ন বন্ধে।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে কৈলাশ সত্যার্থী বলেছেন, তাঁর নতুন লড়াই হবে শিশু ধর্ষণ, যৌন হয়রানি ও পাচারের বিরুদ্ধে। কেননা, এগুলো কোনো তুচ্ছ অপরাধ নয়। সাধারণ উপায়ে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, ভারতে গড়ে প্রতি ঘণ্টায় দুটি শিশু যৌন নিপীড়নের শিকার হয়। প্রতি আট মিনিটে একটি শিশু নিখোঁজ হয়। এমন তো নয় যে তারা হাওয়া হয়ে যাচ্ছে।

কৈলাশ সত্যার্থী জানান, তিনি ‘ভারত পদযাত্রা’ শুরু করার পরিকল্পনা করছেন। এ পদযাত্রা দেশের সর্ব দক্ষিণের এলাকা কন্যাকুমারী থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর রাজধানী নয়াদিল্লিতে গিয়ে শেষ হবে। পথে ২৯টি রাজ্য এবং ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল প্রদক্ষিণ করবে এই পদযাত্রা।

ভারতের নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের হিসাবে, ২০১৬ সালে দেশটিতে ৯ হাজার শিশু পাচারের শিকার হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর হিসাবে ২০১৫ সালে দেশটিতে ১৪ হাজার শিশু ধর্ষণ এবং যৌন নিগ্রহের শিকার হয়েছে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি