ভারতের ত্রিপুরায় প্রতিবাদ র‌্যালি কভার করতে যাওয়া সাংবাদিক শান্তনু ভৌমিককে অপহরণ করে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় একটি টেলিভিশনে কর্মরত ছিলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। স্থানীয় পুলিশ প্রধান একে শুক্লা বলেছেন, সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল ‘দিনরাত’-এর রিপোর্টার ছিলেন শান্তনু। বুধবার দিনশেষে তিনি আদিবাসী উপজাতিদের একটি রাজনৈতিক র‌্যালি কভার করতে গিয়েছিলেন। আদিবাসীরা ওই সময়ে সড়ক অপরোধ করেছিলেন। সেখান থেকে শান্তনুকে অপহরণ করা হয়। একে শুক্লা বলেন, পরে শান্তনুকে উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে বহু ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তাকে হাসপাতালে নেয়ার আগেই মারা যান। এ মাসে ভারতে নিহত দ্বিতীয় সাংবাদিক শান্তনু। এর আগে একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও হিন্দুত্ববাদের তীব্র সমালোচক সাংবাদিক গৌরি ল্যাঙ্কেশকে তার বাসার সামনে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনা ঘটে ৫ই সেপ্টেম্বর ব্যাঙ্গালোরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *