আইটেম গানে মিম

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ ঢালিউডের এ সময়ের অন্যতম আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন। ছবির নাম ‘আমি নেতা হবো’। উত্তম আকাশ পরিচালিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মিম। এরই মধ্যে ছবিটির বেশ কিছু অংশের শুটিং হয়েছে।আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর এফডিসিতে আইটেম গানটির শুটিং হবে।  আর এই গানে মিমের সঙ্গে শাকিব খানও পারফর্ম  করবেন।

এ ছবিতে মডার্ন যাত্রাদলে কাজ করা একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিমকে। সেখানেই মূলত নায়কের সঙ্গে পরিচয় হয় তার।উত্তম আকাশের পরিচালনায় ‘মামলা হামলা ঝামেলা’ নামে আরো একটি ছবিতে কাজ করবেন মিম।এদিকে গতকাল কলকাতায় মিম অভিনীত দুটো ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো ‘ইয়েতি অভিযান’ ও ‘আমি তোমার হতে চাই’। এর মধ্যে সাফটা চুক্তির আওতায় মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত ছবি ‘আমি তোমার হতে চাই’।আসছে অক্টোবরে মিম অভিনীত ও মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছবিতে মিমের বিপরীতে রয়েছেন জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। এ ছবিতে আরো অভিনয় করেছেন ডিপজল ও মৌসুমী।এছাড়াও ‘পাষাণ’নামে আরো একটি ছবিতে অভিনয় করেছেন মিম। এতে তার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেতা ওম। সৈকত নাসির পরিচালিত ছবিটি  এখন  মুক্তির  অপেক্ষা রয়েছে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি