রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ  শুক্রবার সকালে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল বক্সের পূর্ব পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দিন জানান।

আগে থেকে খবর পেয়ে সকালে গোয়েন্দা পুলিশের একটি দল টোল বক্সের পূর্ব পাশে এম রহমান কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালায়।

এসময় আরিফুল ও আব্বাসকে আটকের পর তল্লাশি করা হলে তাদের কাছে থাকা বাজারের ব্যাগের ভেতর পাঁচ হাজার করে মোট ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

পুলিশ কর্মকর্তা আসিফ বলেন, সাতকানিয়ার হানিফ নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রামে এসেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গ্রেপ্তাররা। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করা হবে।

গ্রেপ্তাররা হলেন- মো. আরিফুল হক (২৪) ও আব্বাস উদ্দিন (২৭)। তারা দুজনেই সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *