টুইটারে পোস্ট করা এক জীবিত ব্যক্তির ছবি নিয়ে সম্প্রতি তুমুল হইচই পড়ে  গেছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভক্তদের মধ্যে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া খবরে জানা গেছে, লড্রেস নামের জনৈক টুইটার ইউজার গসিপগ্রিল নামের এক টুইটার পেজ-এ তার বয়ফ্রেন্ডের একটি সেলফি  পোস্ট করেন। ছবিটিতে যাকে দেখা যাচ্ছে, তাকে প্রয়াত পপ সম্রাটের ‘কপি’ বললে কম বলা হয়। সন্দেহ নেই, এই যুবকটি মাইকেল জ্যাকসনের মতো দেখতে। কিন্তু তাই বলে এমন মিল! সোশ্যাল মিডিয়ায় প্রবল হইচই শুরু হয়েছে পোস্টটিকে ঘিরে। মাইকেলের গানের লিরিক উদ্ধার করে তাকে নিয়ে একের পর এক পোস্ট ভেসে আসছে। ছবির ব্যক্তি গাড়ি চালাতে চালাতে  সেলফি তুলেছেন, যা একান্তভাবে বেআইনি। তাই কেউ কেউ তাকে ‘স্মুথ ক্রিমিনাল’ (মাইকেলের অন্যতম হিট একটি গানের নাম) বলে ডাকছেন। কেউ আবার তার কাছে পরলোকের হাল হকিকত জানতে চাইছেন। গসিপগ্রিলের সূত্রেই শেষমেশ মিটেছে সমস্যা। জানা গেছে, ছবির ব্যক্তির নাম সের্গিও। তিনি মাইকেল জ্যাকসনের অনুকারক বলেই নিজের পরিচয় দেন। পপ সম্রাটকে অনুকরণ করে অনুষ্ঠান করাই সের্গিওর পেশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *