অমিতাভ বচ্চন ৭৫ বছর পূর্ণ করেছেন গতকাল। কিন্তু দিনটিতে কোনো সেলিব্রেশন ছিল না বচ্চন পরিবারে। চলতি বছরে ঐশ্বর্য রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাইয়ের প্রয়াণের কারণে কোনো অনুষ্ঠানই পালন করেননি বচ্চন পরিবারের সদস্যরা। অমিতাভ এই দিনটা একেবারে নিজের মতো করে কাটিয়েছেন। জন্মদিনটা পরিবারের সঙ্গে মালদ্বীপে কাটিয়েছেন তিনি। অভিষেক, ঐশ্বর্য, আরাধ্যাকে সঙ্গে নিয়ে মঙ্গলবারই মুম্বই ছেড়েছেন অমিতাভ। তার মেয়ে শ্বেতা ও তার সন্তানরাও মালদ্বীপে গিয়েছেন পারিবারিক ছুটি কাটাতে। সঙ্গে রয়েছেন জয়াও। গোটা সপ্তাহটাই মালদ্বীপে কাটাবেন বচ্চনরা। সেখানেই কেক, ওয়াইন দিয়ে পালন হবে অমিতাভের জন্মদিন। আর অমিতাভের নাতনি আরাধ্যা দাদুর জন্য একটা স্পেশাল গিফট তৈরি করেছে। বেশ সময় নিয়ে সে এ কাজটি করেছে। আর তা হলো নিজে হাতে একটা কার্ড এঁকেছে। গতকাল কার্ডটি দাদুকে উপহার হিসেবে দিয়েছে সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *