রাজধানীর শাহজালাল হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো এক স্বর্ণমানবকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। আজ রোববার সকালে এয়ার এরাবিয়ার ফ্লাইটে শারজাহ থেকে আগক এই যাত্রীর শরীর থেকে ২টি স্বর্ণেরবার ও সঙ্গে থাকা ব্যাগে ভ্যাসলিনের কৌটায় আরো দুটি বার এবং বহনকৃত ব্যাগ থেকে ১০৯ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
আটকৃত স্বর্ণমানবের নাম সোহেল রানা(৩০)। শুল্ক গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে উক্ত যাত্রীকে নজরদারিতে রাখে। কাস্টমস এবং ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গ্রিন চ্যানেল পেরিয়ে চলে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দার দল।
এসময় নানা পরীক্ষা নিরীক্ষার পর  সোহেল রানার কাছ থেকে ২৮ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করে।আটক সোহেল রানাকে চোরাচালানের দায়ে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃত স্বর্ণ কাস্টমস গুদামে জমা করা হবে। পরে তা বিশেষ প্রহরায় বাংলাদেশ ব্যাংকে জমা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *