গাড়ির চাবি তুলে দিলেন শাকিব খান

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান মাঝে বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন। ভারতে ‘চালবাজ’ ছবির কাজে বেশ ব্যস্ত ছিলেন এই অভিনেতা। তবে গত বৃহস্পতিবার তিনি ভারত থেকে দেশে ফিরেছেন। আর ফেরার পর গতকাল রাজধানীর ঈশা খাঁ হোটেলে মেট্রোসেম সিমেন্ট কোম্পানির ‘কার তুমি আমার’ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। দুপুর ১টা ৩০ মিনিটে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওই কোম্পানির ‘কার তুমি আমার’ অফারে অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় প্রথম পুরস্কার হিসেবে তিনি একটা ব্র্যান্ড নিউ গাড়ির চাবি কুমিল্লার ফয়সালের হাতে তুলে দেন।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেনিফার ফেরদৌস। আর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক ইকবাল, মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, সিইও সাইফুল ইসলাম হেলালী ও বোর্ড অব
ডাইরেক্টর্সের সদস্যবৃন্দ। শাকিব খান অনুষ্ঠান শেষে বলেন, এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশ ভালো লাগছে। আর মেট্রোসেম সিমেন্ট আয়োজিত এ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। চলচ্চিত্রেও স্পন্সর হিসেবে এই ধরনের কোম্পানিগুলোর এগিয়ে আসা উচিত। মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আমরা বিজ্ঞাপনের পাশাপাশি চলচ্চিত্রেও সামনে পৃষ্ঠপোষকতা করব। আর শাকিব খান অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার জন্য তাকেও আন্তরিক ধন্যবাদ। এদিকে, শাকিব খান বর্তমানে উত্তম আকাশের ‘আমি নেতা হব’ ছবির কাজ শেষ করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। আর আজ থেকে নাম চূড়ান্ত না হওয়া একটি ছবির কাজে থাইল্যান্ড যাচ্ছেন শাকিব খান। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী নুসরাত ও সায়ন্তিকা। সেখানে ২০ দিনের মতো শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি