রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুনীরা মিঠু ও শ্যামল মাওলা ছিনতাইকারীর কবলে পড়েছিলেন । গতকাল শুক্রবার (১০ নভেম্বর) রাতে ফোকফেস্ট থেকে ফেরার পথে উত্তরার আজমপুরের কাবাব ফ্যাক্টরীর মোড়ে ছিনতাইকারীরা তার ব্যাগ ছিনিয়ে নেয়।  ছিনতাইকারী মুনীরার গলায় চাপাতি ধরেছিলেন এ সময় অভিনেতা শ্যামল মাওলার চিৎকারে ছিনতাইকারীরা তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

মুনীরা মিঠু বলেন, ফোক ফেস্ট থেকে ফিরছিলাম। ছোট ভাই রনিকে বললাম উত্তরা আজমপুরে নামিয়ে দিয়ে চলে যাও ভাই। আমি আর শ্যামল চলে যাই রিক্সা নিয়ে। আমরা যখন রিক্সা নিয়ে কাবাব ফ্যাক্টরীর মোড় পার হলাম; হঠাৎ শ্যামল মাওলা আমার হাত থেকে মোবাইল নিয়ে রিক্সা থেকে রাস্তায় ঝাঁপ দিয়ে দৌড়, আমি হতবিহবল হয়ে পেছনে শ্যামলকে দেখছিলাম। গলায় কি যেন ঠেকলো, ঘাড় নাড়াতেই দেখি আমার গলায় চাপাতি ধরে ৩ জন ছিনতাইকারী দাঁড়িয়ে আছে।তিনি আরো বলেন, শ্যামল একটু দূরে দাঁড়িয়ে অনবরত চিৎকার করছে। ছিনতাইকারীরা শ্যামলের হাকডাকে ভয় পেয়ে আমার ব্যাগটা নিয়ে চলে গেলো। ন্যাশনাল আইডি কার্ড, এটিএম কার্ড আর কিছু টাকা নিয়ে গেছে।  কিন্তু মোবাইলটা যে শ্যামল বাঁচিয়েছে, এবং চাপাতির কোপ থেকেও যে বাঁচালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *