আমার যৌন কেলেঙ্কারির গোপন তথ্য…

বাইশ গজে হামেশাই জয় ছিনিয়ে এনেছেন। কিন্তু কোর্টরুম থেকেও ‘জয়’ ছিনিয়ে আনলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস্টোফার হেনরি গেইল। অস্ট্রেলীয় মিডিয়া ফায়ারফ্যাক্সের করা মানহানি মামলায় নিজেকে নির্দোষ প্রমাণিত করে বৃহস্পতিবার মুক্ত হন তিনি। জয়ের পরই বিস্ফোরক টুইট গেইলের। তিনি টুইটে জানান, যৌন কেলেঙ্কারির এক্সক্লুসিভ তথ্য নিলাম করতে চান। নিলামের ডাক শুরু হবে ন্যূনতম ৩০০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা) থেকে।
গেইলের বিরুদ্ধে অভিযোগ ছিল, এক ম্যাসেজ থেরাপিস্টের সঙ্গে অশালীন আচরণ করেছেন তিনি।অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের নির্দিষ্ট অভিযোগ, ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন থেরাপিস্ট লিয়েনে রাসেলকে নিজের যৌনাঙ্গ দেখান গেইল এবং কটূক্তি করে বলেন, ‘তুমি কী এটাই (যৌনাঙ্গ) খুঁজছিলে?’ সিডনির ওভালের এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক। অস্ট্রেলিয়ার সমস্ত সংবাদমাধ্যম গেইলের বিরুদ্ধে খড়গহস্ত হয়, এমনকি গোটা বিষয়টাই পৌঁছায় কোর্টরুমে। অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফায়ারফ্যাক্সের বিরুদ্ধে জয় পান গেইল। মানহানি মামলায় অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্ট গেইলের পক্ষেই রায় ঘোষণা করে। আর জয় পেয়েই অস্ট্রেলীয় মিডিয়ার বিরুদ্ধে নিজস্ব ভঙ্গিতে তোপ দাগেন এই ৩৮ বছর বয়সী ক্রিকেট তারকা। কোর্টরুম থেকে বেরিয়েই সাংবাদিকদের গেইল বলেন, ‘আমি একজন ভাল মানুষ। আমি নির্দোষ।’ গেইলের দাবি, কোর্টরুমে চলা মামলার সওয়াল-জবাব ছিল, ‘সিনেমার মত’। এরপরই টুইটে তাঁর ঘোষণা, ‘আমার আরও অনেক কিছু বলার আছে। এটা এক ঘণ্টার একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার হতে পারে। অথবা এই নেপথ্য কাহিনি জানতে আমার বই প্রকাশিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ গেইল তার ৪০ লক্ষ টুইট-অনুরাগীর কাছে বলেন, ‘কোর্টরুমে প্রতিদিন কী ঘটেছে, আমি সবটা বলব। বিশ্বাস করুন, এটা একটা সিনেমার মতো মনে হবে। এই এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেওয়ার জন্য ৩০০ হাজার মার্কিন ডলার থেকে নিলাম শুরু হবে। অনেক কিছু বলার আছে এবং আমি বলব।’

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি