কিশোরগঞ্জের ভৈরব থানার এক আতংকের নাম এস.আই মতিউর

অনলাইন ডেস্ক।।

ভৈরব শহরে আতংকের নাম পুলিশের এসআই মতিউর রহমান। চাঁদাবাজি, সাধারন মানুষকে ধরে থানায় আটক রেখে অর্থ আদায়। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়সহ নানা অভিযোগ রয়েছে। থানার অন্য অফিসাররা তার নির্দেশ মত কাজ না করলে পুলিশ সুপারের কাছে মিথ্যা তথ্য দিয়ে বদলী করা হয়। এসপির সু-নজরের অফিসার পরিচয় দিয়ে নানা অপকর্ম চালালেও কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারেনা। তার ভয়ে থানার ওসি থেকে শুরু করে এএসপিও থাকে আতংকে। ফলে ভৈরব থানার কার্যক্রমে যেমন পুলিশের চেনঅব কমান্ড ভেঙ্গে পরেছে তেমনি পুলিশসহ সাধারন মানুষ আছে আতংকে।
খোঁজ নিয়ে জানাগেছে,ভৈরব থানার এসআই মতিউর এ থানায় প্রায় ৬ মাস পূর্বে যোগদান করেন। শহরের আইনশৃংখলা নিয়ন্ত্রনে ঘটন করেন সিভিলটিম। শুরু হয় পুলিশের আটক বানিজ্য। সাধারন মানুষকে ঘুম থেকে তুলে এনে মোটা অংকের টাকা আদায় করে হয়রানি করা হচ্ছে। মাদক আটক করলেও ব্যবসায়ীদের ছেড়ে দেয়া হয় মোটা অংকের টাকা নিয়ে। আবার আটককৃত মাদক সঠিক ভাবে জব্দ তালিকা না করে মাদক ব্যবসায়ীদের কাছেই বিক্রি করে দেয়।
এসআই মতিউরসহ ভৈরব থানার ৫ সিভিলটিমের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) শফিকুল ইসলাম জানান, মতিউরসহ সিভিল টিমের বিষয়ে পুলিশ সুপার মহোদয়কে অবগত করা হয়েছে। ব্যবস্থা নিবেন তিনি। আমি শুধু তদন্ত করে রিপোর্ট জমা দিতে পারি। তবে রির্পোট জমা দেয়ার দশ দিন পার হলেও মতিউরসহ সিভিল টিমের ৫ সদস্যর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। তাই ভৈরববাসীর প্রশ্ন এসআই মতিউরের খুটির জোর কোথায়?

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি