বলিউড ছাপিয়ে এখন হলিউডেও বেশ জনপ্রিয় প্রিয়াংকা চোপড়া। হলিউডের নতুন আরো কয়েকটি ছবিতে কাজ করার কথা রয়েছে তার। আর বলিউডের বিগ বাজেটের একটি ছবিতেও কাজ করতে যাচ্ছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ‘ডন থ্রি’ ছবিতে তার অন্তর্ভুক্তি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। কেউ বলছেন শাহরুখ খান নিজেই চাচ্ছেন না প্রিয়াংকাকে এ ছবির জন্য নির্বাচন করতে। আবার অনেকে বলছেন স্ত্রী গৌরী খানের চাপে নাকি প্রিয়াংকাকে ‘ডন থ্রি’ ছবিতে নিচ্ছেন না শাহরুখ। এছাড়া আরো বিভিন্ন ধরনের আলোচনা চলছে। আর এ কারণে বেশ চটেছেন প্রিয়াংকা। সম্প্রতি সংবাদ মাধ্যমকে নিজের ক্ষোভের কথাও জানিয়েছেন এ নায়িকা। প্রিয়াংকা বলেন, ‘ডন থ্রি’ আমি করবো কি করবো না এ বিষয় নিয়ে কোনো কথা হচ্ছে না। কথা হচ্ছে আমাকে বাদ দেয়া হয়েছে কি হয়নি তা নিয়ে। আমি অবাক হয়ে যাই। আমি নিজেওতো এ ছবিতে কাজ না করতে পারি! আমার স্ক্রিপ্ট ভালো নাও লাগতে পারে। আর আমি এখন অনেক প্রজেক্ট নিয়েও ব্যস্ত। সংবাদমাধ্যমগুলো আমার এ ছবিতে অভিনয় করা না করা নিয়ে যে সংবাদ প্রকাশ করছেন তাতে আমি বিরক্ত। এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি চাই না এমনটা আর হোক। আর বুঝেশুনে তবেই সংবাদ পরিবেশন করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *