রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চতুর্থ দিনের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়েছে। এ সময় এ মামলা থেকে খালেদা জিয়াকে খালাস দিতে আবেদন করে তাঁর প্রধান আইনজীবী আবদুর রেজাক খান আদালতকে বলেন, রাষ্ট্রপক্ষ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমি সম্মানের সাথে আদালতকে বলেছি, এই মামলায় খালেদা জিয়াকে খালাস দেয়া হোক।রেজাক খানের যুক্তি-তর্ক উপস্থাপন খালেদা জিয়ার অপর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। আগামীকাল বৃহস্পতিবারও তিনি যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

তিনি আদালতে বলেন, এটি একটি রাজনৈতিক মামলা। খালেদা জিয়াকে চোর বানানোই এ মামলার উদ্দেশ্য।বেলা ১১টা ১৪ মিনিটে খালেদা জিয়া আদালতে আসেন। মাঝখানে ১৫ মিনিটের বিরতি দিয়ে বেলা ২টা পর্যন্ত রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর বিচারক আখতারুজ্জামান এ শুনানি গ্রহণ করেন।রেজাক খান আদালতকে বলেন, সেনা সমর্থিত সরকারের সময় এ মামলা হয়। এ সরকারের আমলেও তাঁর বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হয়েছে। মামলার ভারে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ব্যাহত হচ্ছে।তিনি আরো বলেন, খালেদা জিয়াকে জনসম্মুখে হেয় করার জন্য মানহানিকর বক্তব্য দিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা। যা বিচারের ওপর হস্তক্ষেপের শামিল। রেজাক খান সাংবাদিকদের বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা মামলা। খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *