তৃতীয়বারের মতো সাম্বা গোল্ড ট্রফি জিতেছেন নেইমার। ফিলিপে কৌতিনিয়োকে হারিয়ে গত বছর ইউরোপে খেলা ব্রাজিলের ফুটবলারদের মধ্যে সেরার পুরস্কারটি জিতেছেন পিএসজির ফরোয়ার্ড।

সাংবাদিক, সাবেক পেশাদার ফুটবলার ও সমর্থকদের মিলিয়ে মোট ২৭.৭১% ভোট পেয়ে সেরা নির্বাচিত হন নেইমার। কৌতিনিয়ো পেয়েছেন ১৬.৬৪% ভোট।

এর আগে ২০১৪ ও ২০১৫ সালে পুরস্কারটি জিতেছিলেন নেইমার। ২০১৬ সালে তাকে হারিয়ে সেরা হয়েছিলেন লিভারপুলের কৌতিনিয়ো।

২০০৮ সাল থেকে পুরস্কারটি দেওয়া শুরু হয়। প্রথমবার জিতেছিলেন কাকা। এর আগে সর্বোচ্চ টানা তিনবার এটা জিতেছিলেন চিয়াগো সিলভা। ক্লাব সতীর্থের ওই রেকর্ডে এবার ভাগ বসালেন নেইমার।

অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া নেইমার নতুন ক্লাবের হয়ে এ পর্যন্ত ২০ ম্যাচে ১৭ গোল করেছেন। জাতীয় দলের হয়েও গত বছর আলো ছড়ান তিনি।

তৃতীয় হওয়া রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো পেয়েছেন ১৪.৪৩% ভোট। পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে বার্সেলোনার পাওলিনিয়ো, রিয়ালের কাসেমিরো ও ম্যানচেস্টার সিটির গাব্রিয়েল জেসুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *