আরজে সাইমুর ও প্রিয়াঙ্কা জামান। ছবিঃ শেখ সাদি
ছবিঃ শেখ সাদি

 রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম:  আজ ১৪ই জানুয়ারী এই সময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী প্রিয়াংকা জামানের এর শুভ জন্মদিন।

প্রিয়াঙ্কা জামানের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল শোবিজ অঙ্গনে কাজ করবেন। তাই শুরু করেন বাফাতে নাচ শেখা। তিনি শুধু নাচের ভেতর সীমাবদ্ধ হননি। মিডিয়ার সব স্থানে জায়গা করে নিতে চান তিনি। ধীরে ধীরে সেই আশা পূরণও হয়েছে। বিজ্ঞাপন দিয়ে শুরু হয় এই যাত্রা। প্রথমে মার্কুইজ পানির পাম্প, তারপর ফেমাস টিভি, প্রাণ আরএফএল গ্লাস ও মাদুলি জুয়েলার্সের বিজ্ঞাপন প্রচারের পর প্রচুর দর্শক সাড়া পান। তার নান্দনিক অভিনয়ে অল্প সময়েই পেয়েছেন সুখ্যাতি। এছাড়াও গ্রামীণফোনের বিলবোর্ড, আড়ংয়ের বিলবোর্ড ও ভেজলিন লোশনের বিলবোর্ডের মডেল হয়েছেন একাধিকবার। বাকি ছিল নাটক। সেটিও তিনি করেছেন। ধারাবাহিক নাটক আজিজ মার্কেটে অভিনয় করে বেশ সাড়া ফেলে দেন। প্রিয়াঙ্কা কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন বাংলার সঙ্গীত পারফরমেন্স অ্যাওয়ার্ড এবং নাচের জন্য পান সাঁকো ও আনন্দ বিনোদন অ্যাওয়ার্ড। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ছায়াছন্দ উপস্থাপনার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন সম্ভাবনাময়ী এ মডেল। আজ সম্ভাবনাময়ী এই মডেল অভিনেত্রীর জন্মদিন। তিনি বলেন, জন্মদিন ঘিরে পরিবার এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করছে। আজ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সঙ্গে কাটাবো। সম্প্রতি সুরাঞ্জলির ইউটিউব চ্যানেল রিলিজ হয়েছে প্রিয়াঙ্কা জামানের ভালোবাসা দাও শিরোনামের মিউজিক ভিডিও। প্রিয়াঙ্কা বলেন, এই মিউজিক ভিডিওটি নিয়ে আবারো দর্শকদের কাছে ফিরে আসলাম। গানটি প্রকাশের পর থেকে অনেক রেসপন্স পাচ্ছি। প্রিয়াঙ্কা জামান বলেন, আমি অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি আর জীবনের শেষ দিনটা পর্যন্ত অভিনয় করে যেতে চাই আর বাকিটা মহান আল্লাহতালার ভালোবাসা ও দর্শকদের দোয়া নিয়ে ভবিষ্যৎ সামনের দিকে এগিয়ে যেতে চাই।

জন্মদিনের প্রথম প্রহরে স্বদেশ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আরজে সাইমুর, এ কে পলাশ, নাদিম সহ আরো অনেকে প্রিয়াঙ্কা জামানের জন্মদিনের কেক কাটেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *