ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের অধিভুক্ত ৭ কলেজের অনার্স ও মাস্টার্সের ফল প্রকাশের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা । রাস্তা বন্ধ করে দিয়ে নিলক্ষেত মোড়ে তারা অবস্থান করেছে । সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষে তিতুমীর কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, ঢাবি ভিসিকে আমাদের এখানে উপস্থিত হয়ে দাবীগুলো মেনে নেয়ার অঙ্গীকার করতে হবে । আমার ভিসির কাছে যাবো না । শিক্ষার্থীদের জন্য ভিসি । ভিসির জন্য শিক্ষার্থীরা নয় । তাই তাকেই এখানে আসতে হবে । এদিকে রাস্তা বন্ধ করে দেয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে । সাইন্সল্যাব থেকে উভয় পাশের রাস্তা আটকিয়ে দিয়েছে পুলিশ । অন্যদিকে আজিমপুর থেকেও রাস্তা বন্ধ রয়েছে।
এদিকে ওয়ার্ড কাউন্সিলর আসিবুর রহমান এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। তিনি শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ জানান। এর কিছুক্ষণ পর বেলা ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান ঘটনাস্থলে গেলে তিনি শিক্ষার্থীদের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দেন। এবং রাস্তা অবরোধ করা থেকে বিরত থাকতে বলেন। এক পর্যায়ে তারা অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *