পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

আরজে রাফি সম্পাদনায় , স্বদেশ নিউজঃপাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গতকাল সোমবার রাত দেড়টা থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই পাঁচটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে। ফলে উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

বিআইডাব্লিউটিসি আরিচা কার্যালয়ের এজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। এ সময় যাানবাহন ও যাত্রীবোঝাই পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।

এ ছাড়া পাটুরিয়া ঘাটে পাঁচটি এবং দৌলতদিয়া ঘাটে পাঁচটি ফেরি নোঙ্গর করে রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলে জানান তিনি।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি