তৌসিফের গায়েহলুদে তারকাদের মেলা

ছোট পর্দার তারকা তৌসিফ মাহবুব বিয়ে করছেন। পাত্রী জান্নাতুল ফেরদৌস সুষমা। পরশু শুক্রবার সন্ধ্যায় হবে বিয়ের অনুষ্ঠান। বউভাত হবে সোমবার। তার আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি পার্টি সেন্টারে গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান আয়োজন করা হয়। তৌসিফ ও সুষমার গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠানে এসেছিলেন ছোট পর্দার এ প্রজন্মের অনেক তারকা। দেখে মনে হয়েছে, পার্টি সেন্টারজুড়ে তারকাদের মেলা বসেছে।

তৌসিফ মাহবুব বলেন, ‘হঠাৎ করেই আয়োজন করেছি। সবকিছুই আমাকে করতে হচ্ছে। যতটা পেরেছি, ফোন করে সবাই আমন্ত্রণ জানিয়েছি। গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান খুব বড় আকারে করতে পারিনি। আমার আর সুষমার দুই পরিবারের কাছের মানুষজন ও বন্ধুরা এসেছেন। পুরোটাই ঘরোয়া আয়োজন।’

’সুষমার সঙ্গে তৌসিফের পরিচয় অনেক দিনের। তৌসিফের ভাষায়, ‘তা প্রায় সাড়ে তিন বছর তো হবেই। তবে তাদের বিয়ে হচ্ছে পারিবারিকভাবেই।’ মিরপুরের মেয়ে সুষমা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বিবিএ পড়ছেন।

তৌসিফ বললেন, ‘নাটকের কাজ নিয়ে খুব ব্যস্ত। তার মাঝে বিয়ের জন্য এতটুকু সময় বের করেছি। এখনো অনেক দাওয়াত বাকি। ফোনে ফোনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিয়ে-বউভাত শেষ করেই আবার শুরু হবে কাজ।’

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি