ঢাকা টেস্টে আসছে যে সব পরিবর্তন

33620 183 1• চট্টগ্রাম টেস্টের মতো দল সাজাচ্ছে বাংলাদেশ?

• সাত ব্যাটসম্যানে, তিন স্পিনার, এক পেসার
• এই টেস্টে রাজ্জাকের ফেরার জোর সম্ভাবনা—সব মিলিয়ে দুটি পরিবর্তন হতে পারে

এমনটা খুব কমই দেখা যায় ক্রিকেটে।
একজন খেলোয়াড়কে ডাকা হয়েছে টেস্ট দলে। সিরিজের প্রথম টেস্ট চলার সময়ই তাঁকে আবার ছেড়েও দেওয়া হয়েছে। সময়টা কাজে লাগাতে ওই খেলোয়াড় দেশের ঘরোয়া ক্রিকেটের একটা শীর্ষ লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন, খেলেছেন উদ্বোধনী ম্যাচও! তাঁকে আবারও ফেরানো হয়েছে সিরিজ নির্ধারণী টেস্টে। এবার শোনা যাচ্ছে, তিনি থাকতে পারেন একাদশে!

গত কটা দিনে কত কিছুই যে হয়ে গেল আবদুর রাজ্জাকের জীবনে। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার হয়তো ম্লান হাসিতে বলতে পারেন, এটা আমার আনন্দবেদনার কাব্য! দলীয় সূত্র বলছে, চট্টগ্রাম টেস্টের মতো একই সমন্বয় নিয়ে মিরপুরে নামতে পারে বাংলাদেশ। সাত ব্যাটসম্যানের সঙ্গে তিন বিশেষজ্ঞ স্পিনার। একাদশে পেসার একজন। পেসারটা যে মোস্তাফিজুর রহমান, না বললেও চলছে।

কিন্তু বিশেষজ্ঞ তিন স্পিনার কে কে? মেহেদী হাসান মিরাজ-তাইজুল ইসলামকে নিয়ে সংশয় নেই বললেই চলে। রাজ্জাক-তানভীর হায়দারের মধ্যে খেলবেন একজন। প্রতিপক্ষের টপ অর্ডারে ডানহাতি ব্যাটসম্যানের আধিক্যে অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের রাজ্জাকের ফেরার সম্ভাবনাই বেশি। সেটি হলে ২০১৪ সালের ফেব্রুয়ারির পর ক্রিকেটের অভিজাত সংস্করণে পা রাখবেন ৩৫ বছর বয়সী স্পিনার। ঠিক চার বছর চার দিন পর খেলবেন তিনি।

একাদশে যে রাজ্জাক থাকতে পারেন, সেটির ইঙ্গিত থাকল অধিনায়ক মাহমুদউল্লাহর কথাতেও, ‘তিনি বিবেচনায় আছেন। আমরা এখনো একাদশ চূড়ান্ত করিনি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে চূড়ান্ত করব। বোলিং কম্বিনেশনে ভিন্ন কিছু ভাবছি। ভিন্ন কোনো বোলার যদি খেলাতে পারি। এটা টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’ অভিষেক টেস্টে ১ উইকেট পেতে ১৭৭ রান খরচ করা সানজামুল বাদ পড়ছেন।

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই ৮ রান করা (একটিতে অপরাজিত) মোসাদ্দেক হোসেনের ঢাকা টেস্টে খেলার সম্ভাবনা ক্ষীণ। তাঁর জায়গায় সাব্বির রহমানের ফেরার কথাই শোনা যাচ্ছে। চট্টগ্রাম টেস্টের পরই সাব্বিরের ডাক পড়েছে। সব মিলিয়ে শেষ মুহূর্তে বড় পরিবর্তন না এলে একাদশে এই দুটি অদলবদল। সানজামুল-মোসাদ্দেক বাদ; সাব্বির-রাজ্জাক যোগ।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবদুর রাজ্জাক ও মোস্তাফিজুর রহমান।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি