সাউথ আফ্রিকার সাথে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করতে চায় ভারত

স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকমঃ জোহানেসবার্গে হতে হতেও হয়নি। বৃষ্টির বাঁধায় প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জেতার স্বাদ পায়নি ভারত। তাতে কী? সফরকারীদের হাতে যে এখনও রয়েছে দুটি ম্যাচ। কিন্তু সে সময় পর্যন্ত অপেক্ষা করতে চায় না বিরাট কোহলির দল। মঙ্গলবারই পোর্ট এলিজাবেথে সিরিজের পঞ্চম ম্যাচে প্রোটিয়াদের হারিয়েই ইতিহাস সৃষ্টি করতে চায় তারা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও কোনো সিরিজই জিততে পারেনি ভারত। দীর্ঘ সময় অপেক্ষার পর এবার সেই সুযোগটি এসেছে বিরাট কোহলিদের সামনে। কেননা প্রোটিয়াদের বিপক্ষে চলতি ছয় ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারীরা এগিয়ে ৩-০ ব্যবধানে।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম তিন ওয়ানডে দাপটের সঙ্গে জিতেছিল ভারত। সেই থেকেই দলটি অধীর অপেক্ষায় রয়েছে প্রথমবার ডি ভিলিয়ার্সদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিততে। কিন্তু গত শনিবার জোহানেসবার্গে বৃষ্টির বাঁধায় ৫ উইকেটে স্বাগতিকদের কাছে হেরে কিছুটা ধাক্কা খেয়েছে কোহলিরা।

পোর্ট এলিজাবেথে মঙ্গলবার সিরিজের পঞ্চম জিতেই ইতিহাস রচনা করতে চাইছে ভারত। কিন্তু এ মাঠে অতীতে যে ভারতের কোনো সুখ স্মৃতি নেই। যা কিছুটা হলেও চিন্তায় ফেলেছে সফরকারীদের। এখন পর্যন্ত এখানে ৪ ম্যাচের সব কটিতেই হেরেছে আকাশি জার্সিধারীরা। তবে অতীত স্মৃতি মনে করতেই চাইছেন না কোহলিরা। তাদের এখন একটাই লক্ষ্য জয়। এরপর প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে মাতা।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি