রোকেয়া প্রাচীর উদ্যোগে গণসাক্ষর কার্যক্রম ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী

‘মানবতা বিরোধীদের প্রতিহত করি/সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলি/ মুক্তিযদ্ধের চেতনায় দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ফেনীতে ৬দিনব্যাপি ‘গণস্বাক্ষর কার্যক্রম ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী’র আয়োজন করা হয়েছে।
সোমবার থেকে শুরু হওয়া ৬ দিনব্যাপি এ কর্মসূচির তত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নন্দিত অভিনেত্রী ও বাংলাদেশ মহিলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী।
‘বীর মুক্তিযোদ্ধার সন্তান ও  প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটি’র আয়োজনে সোমবার (১২ ফেব্রুয়ারি)  সকালে ফেনী ইউনিভার্সিটিতে ‘গণস্বাক্ষর কার্যক্রম ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী’র মধ্য দিয়ে শুরু হয়। এ সময় ছাত্র-ছাত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন ফেনী ইউভার্সিটির ভাইস চ্যান্সেলর, প্রফেসর সাইফ উদ্দিন শাহ, টেজারার, প্রফেসর তায়বুল হক।
এ সময় রোকেয়া প্রাচী তার বক্তব্যে বলেন, “ফেনীবাসী দুর্নীতির পক্ষে নয়, ফেনী দুর্নীতির জেলা নয়, সন্ত্রাসের নয়, জঙ্গীবাদের নয়, যুদ্ধাপরাধের পক্ষের নয়। আমাদের ফেনীর জন্য এটা একটি উল্লেখযোগ্য সময়, যখন আমরা একটি চেতনার যুদ্ধে জিততে চাই। এ যুদ্ধে জিততে হলে কোন রাজনৈতিক দলের হতে হবে এমন নয়, শুধু দেশের পক্ষে থাকতে চাই, মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে চাই।”
আলোচনা শেষে প্রদর্শিত হয় নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’।
রোকেয়া প্রাচী জানান, জেলার মোট ৬টি উপজেলার ফেনী ১,২,৩ এর সবগুলো আসনের সব উপজেলা ফেনী সদর, সোনাগাজী, দাগনভূঞা, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়ায় ধারাবাহিকভাবে পালিত হবে।
এ কর্মসূচির মাধ্যমে জেলার ১৬ কোটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ‘মানবতা বিরোধীদের প্রতিহত করি/সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলি/ মুক্তিযদ্ধের চেতনায় দেশ গড়ি’ এ বিষয়ে ‘গণস্বাক্ষর নেয়া হবে।
পুরো জেলা আশ্রয় প্রকল্প, সরকারি স্কুল ও সরকারি কলেজ, প্রত্যেক স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান, সামজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠান, সকল পাড়া মহল্লায় সর্বশ্রেণির মানুষের কাছে সব এলাকায় এই কর্মসূচি পালিত হবে।
রোকেয়া প্রাচী বলেন, “মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে ‘বীর মুক্তিযোদ্ধার সন্তান ও  প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটি’ অতীতের ন্যায় সবসময় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। তারই ধারাবাহিকতায় ফেনীতে এ কার্যক্রমটি পালিত হচ্ছে।”
রোকেয়া প্রাচীর তত্বাবধানে কর্মসূচির সার্বিক সহযোগিতা করছেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন সাজাই’ এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন ন্যাশনাল মিডিয়া ‘বাংলাদেশ প্রেস।’

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি