স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশের প্রথম সারির অডিও মিউজিক  ও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা । বিভিন্ন উৎসব আমেজকে কেন্দ্র করে প্রতিবারই সঙ্গীতার ব্যানার থেকে বের হয় জনপ্রিয় ও আলোচিত সঙ্গীত শিল্পীদের দারুন কিছু গান এবং এলবাম। এবার সংগীত শ্রোতাদের জন্য থাকছে ব্যতিক্রমী উপহার। তারই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশনা উৎসব অনুষ্টিত হয়। অনুষ্ঠানে তা ভ্যলেন্টাইন ডে উপলক্ষে সংগীতার ব্যানার থেকে নতুন ২০টি গানের মিউজিক ভিডিও। যেখানে মিনার, তৌসিফ, ঐশী, শফিক তুহিন, কাজী শুভ, এফ এ সুমন, উল্কা হোসেন, দিলশাদ নাহার কাকলি, কর্নিয়া সহ একঝাঁক জনপ্রিয় এবং বরেণ্য শিল্পীর গান ।

– মিনারের কণ্ঠে থাকছে একক সঙ্গীত “একা ”
– “হারাই চলো বহুদূরে” গান নিয়ে আসছেন গেয়েছেন শফিক তুহিন এবং উল্কা হোসেন।
– কাজী শুভ এবং কর্নিয়া গেয়েছেন “চকলেটি পিয়া”।
– এফ এ সুমনের কন্ঠে আসছে “সোহাগী ও চাঁদ”।
– সানজিরা এবং রাশেদের কন্ঠে আসছে ” স্বপ্ন কুড়াই”।
– নাসির এবং জুঁই গেয়েছেন “পোষাপাখি “।
– প্রমিত এবং সুইটির কণ্ঠে থাকছে “এত কষ্ট বুকের ভেতর “।

এছাড়া , তৌসিফ, ঐশী সহ অন্যান্য শিল্পীদের নিয়ে মোট ২০টি গানের মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে এবারের ভালোবাসা দিবস উপলক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *