দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থা আগের তুলনায় ২০ বছর পেছনে গিয়েছে। আমাদের ভাবতে হবে- আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কি শিখছে? এর দায় সকলকে নিতে হবে।

বুধবার চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ আরো বলেন, প্রশ্নপত্র ফাঁসের দায় একা শুধু শিক্ষা মন্ত্রণালয়ের নয়, এর জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আমারা অভিভাবকরা, জনপ্রতিনিধিরা সবাইকে সজাগ হতে হবে।

সভায় বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ জাফর ইকবাল, চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *