রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ তার নামে টলিউড ইন্ডাস্ট্রিতে আগে কখনো এমন কিছু শোনা যায়নি। ইন্ডাস্ট্রির ‘ভালো ছেলে হিসেবেই তিনি পরিচিত। কিন্তু ইদানীং মনে হচ্ছে, নতুন কিছু করতে চলেছেন। সম্প্রতি মহরত হল জিৎ এবং প্রিয়ঙ্কার নতুন ছবির। পরিচালক রাজা চন্দ। কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল জিতের নতুন ছবির খবর। কিন্তু ছবির টাইটেল ছিল অজানা। মহরতের সঙ্গে-সঙ্গে প্রযোজক সংস্থা প্রকাশ করল নাম। ‘সুলতান, দ্য সেভিয়র’। মুক্তি পাচ্ছে এবছর ঈদে।

অনেক বছর বাদে আবার একসঙ্গে দেখা যাবে জিৎ এবং প্রিয়ঙ্কাকে। সেই সাথে আরো থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিম।

উল্লেখ্য জিৎ এর সর্বশেষ মুক্তপ্রাপ্ত সিনেমা ‘ইন্সপেক্টর নটি কে’। জানুয়ারির ১৯ তারিখে জাজ মাল্টিমিডিয়া ও  জিৎস ফিল্ম ওয়ার্কস এর যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় জিৎ এর সহ শিল্পী ছিলেন নুসরাত ফারিয়া। দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *