যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক চোরাচালানকারী নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে বেনাপোলের দৌলতপুরের তেরঘর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম মোড়লের বাড়ি বেনাপোল বন্দর থানার খড়িডাঙ্গা গ্রামে।
খুলনাস্থ ২১ বিজিবির অধিনায়ক কর্নেল তারিকুল হাকিম বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, একদল চোরাচালানী সীমান্তের তেরঘর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি–থ্রি পিচ নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল সেখানে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা হামলা চালায়। এক পর্যায়ে বিজিবি আত্মরক্ষার্থে গুলি করলে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে মারা যায়।