নিদাহাস ট্রফিতে দর্শক হবেন কোহলিরা!

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে বাংলাদেশ ও ভারতে কে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ঘোষণা দিয়েছে লঙ্কানরা। ৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া সে টুর্নামেন্টে কোহলির ব্যাটিং দেখার জন্য উদগ্রীব গোটা উপমহাদেশ। কিন্তু সবাইকে হতাশ করে আসন্ন এই ত্রিদেশীয় সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে বিরাট কোহলিসহ দলের সিনিয়র খেলোয়াড়দের। ভারতীয় মিডিয়ার খবর এমনই।

টানা ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। বিয়ে ও হানিমুনের জন্য কিছুদিন জাতীয় দলের বাইরে ছিলেন। তারপর ক্রমাগত আন্তর্জাতিক ক্রিকেটে ঘাম ঝরিয়ে যাচ্ছেন ভারত অধিনায়ক। দেশের মাটিতে একের পর এক সিরিজ খেলার পর দক্ষিণ আফ্রিকায় ব্যস্ত তিনি। এপ্রিলে শুরু আইপিএল। আগস্টে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফর।

এ কারণে নিদাহাস ট্রফিতে বিরাটকে নাকি বিশ্রামে পাঠানোর চিন্তা ঘোরাফেরা করছে ভারতীয় বোর্ডের শীর্ষ কর্তাদের মনে। ভারতীয় মিডিয়া জানিয়েছে, কোহলিকে সম্ভবত ত্রিদেশীয় সিরিজে খেলতে দেখা যাবে না।

আগামী বছর ইংল্যাল্ডে ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের চোট-আঘাত থেকে মুক্ত রাখতে পর্যাপ্ত বিশ্রাম দিতে চান দলটির নির্বাচকরা। এছাড়া টানা ক্রিকেট খেলার ধকলের বিষয়টাও মাথায় থাকছে নির্বাচকদের। বিশেষ করে তিন ফরম্যাটেই যে সব সিনিয়র ক্রিকেটার ভারতীয় দলের প্রতিনিধিত্ব করে থাকেন, তাদের ক্রিকেট থেকে সাময়িক বিরতির প্রয়োজন আছে বলেই মনে করেন এমএসকে প্রাসাদরা।

মূলতঃ শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে ত্রিদেশীয় টুর্নামেন্টটিকে খুব একটা গুরুত্বও দিচ্ছে না ভারত। এ সুযোগে রিজার্ভ বেঞ্চ যাচাই করে নিতে চায় তারা।

ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরাট বিশ্রাম নিতে চাইলে, ছুটি দেয়া হবে। টুর্নামেন্টে বিরাট খেলবেন কি খেলবেন না, সেই বিষয়টি একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত। তবে কোনও কিছুই নিশ্চিত নয়।

তবে এও জানানো হয়েছে, বিরাট অবশ্য নিজে খেলার সিদ্ধান্ত নিতে পারেন। কারণ, এটাই চলতি মৌসুম। আইপিএল-এর অনুশীলন সারার মঞ্চও হতে পারে নিদাহাস ট্রফি।

ভারতীয় বিভিন্ন মিডিয়ায় খবর বেরুচ্ছে, বিরাট কোহলির সঙ্গে পেসার ভুবনেশ্বর কুমার এবং জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়ার চিন্তা করছে ভারতীয় বোর্ড। সে ক্ষেত্রে পেস আক্রমণে মহম্মদ সিরাজ ও বাসিল থাম্পিকে শ্রীলঙ্কায় পাঠানোর পরিকল্পনা করছে তারা। তাদের সঙ্গে থাকবেন জয়দেব উনাড়কট ও শার্দুল ঠাকুর।

ব্যাটিং অর্ডারে মায়াঙ্ক আগরওয়াল সুযোগ পেতে পারেন। কোহলির পরিবর্তে রোহিত শর্মা কিংবা আজিঙ্কা রাহানেকে অধিনায়ক করা হতে পারে। অক্ষর প্যাটেল হতে পারেন প্রধান স্পিনার। দলে থাকতে পারেন ওয়াশিংটন সুন্দরও।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি