মুম্বাইয়ে তাবলিগ জামাতের ইজতেমা চলছে

ভারতের মুম্বাইয়ে তাবলিগ জামাতের ইজতেমা চলছে। মুম্বাইয়ের আওরাঙ্গাবাদ শহরে ৫৯৮ একর জমি সম্বলিত এক প্রশস্ত মাঠে শুক্রবার থেকে তিন দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়।

আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুক্রবার বাদ জুমা থেকে শুরু হলেও কয়েকদিন আগে থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়।

মহারাষ্ট্র ও এর আশেপাশের প্রদেশগুলো থেকে লাখ লাখ মুসল্লি অংশ গ্রহণ করেছে আওরাঙ্গাবাদ ইজতেমায়। ইজতেমায় মুসল্লীদের আশা-যাওয়ার সুবিধার্থে ২৬৫০টি বিশেষ বাস পরিবহন এবং ৩৫টি বিশেষ ট্রেন নিয়োজিত রয়েছে।

ইজতেমার নিরাপত্তার জন্য সরকারের তরফ থেকেও নিয়োজিত রয়েছে বিশেষ নিরাপত্তা কর্মী ও পুলিশ বাহিনী। আগামীকাল সোমবার আখেরী মুনাজাত উপলক্ষ্যে মহারাষ্ট্রে সরকারি ছুটি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

মুম্বাই তাবলিগ মারকাজের তথ্য অনুযায়ী, পুরো হিন্দুস্তানের প্রায় সব রাজ্য থেকে মানুষের সমাগম হচ্ছে উক্ত ইজতেমায়। বিশেষত মুম্বাই, ভূপাল, নান্দাইর, পৌন, আহমাদাবাদ, সৌরত, কর্ণোল, হায়দারাবাদ, কেরালা ইত্যাদি শহর থেকে আসছে মুসল্লিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আঞ্চলিক এ ইজতেমায় ৫০ লাখ মানুষের সমাগম হয়েছে। ইজতেমাটি আঞ্চলিক হলেও এখন অনেকটা বিশ্ব ইজতেমার আকার ধারণ করেছে।

ভারতের বাইরে বিভিন্ন দেশ থেকেও অনেক মুসল্লি অংশ নিয়েছেন আওরঙ্গবাদের ইজতেমায়। তাবলিগ জামাতের বিশ্ব মারকাজ নিযামুদ্দীনের আমির মাওলানা সাদ কান্ধলভিসহ নিযামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বীরা ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন।

স্থানীয় সাথীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তাবলিগ জামাতের আমির মাওলানা সাদকে শুভেচ্ছা জানাতে হাজার হাজার মুসল্লি মোম্বাই রেলস্টেশনে ভিড় করে। ইজতেমায় আগত মুসুল্লিদের গাড়ি পার্কিং করার জন্য রাখা হয়েছে ১৬৫ একর জমি। ব্যবস্থা করা হয়েছে তিনটি পানির পাম্প। শত শত টয়লেট, গোসলখানা, হাউজ ও হোটেলসহ যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।

শুক্রবার থেকে শুরু হয়ে এ ইজতেমা সোমবার দুপুরে শেষ হবে। ইজতেমার হেদায়াতি বয়ান ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভি।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি