দ্রুত নিহতদের মরদেহ ফিরিয়ে আনা হবে

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইট দুর্ঘটনায় হতাহতদের পরিবারে যেকোনো সহযোগিতায় সরকার পাশে আছে। দ্রুত নিহতদের মরদেহ ফিরিয়ে আনা হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার (১৬ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নেপালের কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় আহত শাহরিন আহমদকে দেখতে এসে সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের মেডিকেল টিম নেপালে গেছে। আহতদের মধ্যে অপেক্ষাকৃত সুস্থ তিনজনকে দেশে আনা হয়েছে। বাকিদেরও আনার চেষ্টা করা হচ্ছে। নিহতদের মরদেহ ফিরিয়ে আনতে প্রথমে কিছুটা দেরি হচ্ছিল। তাদের লোকবল সংকট থাকায় ডিএনএ টেস্ট করেতে দেরি হচ্ছিল। কিন্তু এখন আমাদের টিম যাওয়াতে এই সমস্যা আর নেই, দ্রুত নিহতদের মরদেহ ফিরিয়ে আনা হবে।

সেতুমন্ত্রী বলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী তার সফর সংক্ষিপ্ত করে দেশে চলে এসেছেন এবং বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করছেন। আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে। আমরা ইতোমধ্যে তাদের সঙ্গে দেখা করছি।এ সময় তিনি বলেন, স্বজনরাও আমাদের বলেছেন যারা মারা গেছেন তারা তো আর ফিরে আসবে না, তাদের মরদেহ এনে দাফনের ব্যবস্থা করার। আমরা দ্রুত মরদেহ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি