‘মাশরাফি-মাশরাফি তুমি কোটি প্রাণের আশা, মাশরাফি-মাশরাফি লাল সবুজের ভালোবাসা’ এ স্লোগানে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাশরাফি ভক্ত ও অনুরাগীরা।

মঙ্গলবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মাশরাফি তুমি ফিরে এসো টি-টোয়েন্টি ক্রিকেটে এ দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

পটুয়াখালী ক্রিকেট লাভারস-এর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- ক্রিকেটপ্রেমী মো. নাঈম পারভেজ, মো. নাজগির হোসেন, সাইফুদ্দিন, মো. রাকিব, আমানউল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে মাশরাফিকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিলে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হতো।

এসময় তারা বাংলাদেশে ক্রিকেট জগতে কিংবদন্তী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে নিযুক্ত করার দাবি জানান।

বক্তারা আরো বলেন, মাশরাফি তুমি ফিরে এসো। বাংলার ক্রিকেটকে এখনো তোমার অনেক কিছু দেয়ার আছে। তুমি বাংলার ক্রিকেট ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। আমরা চাই তুমি ফিরে এসো।

মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *