এপ্রিলের ৭ তারিখ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসর। এই মৌসুমে আইপিএল প্রথমবারের মত ব্যবহার করতে যাচ্ছে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)। টুর্নামেন্টে প্রতিটি দল ইনিংসপ্রতি ১টি করে রিভিউ সুবিধা পাবে। তৃতীয় আম্পায়ার এজন্য বল ট্র্যাকিং ও আল্ট্রা এজের সুবিধা ব্যবহার করতে পারবেন।

টি টোয়েন্টি ক্রিকেটে ডিআরএসের ব্যবহার নতুনই বলা যায়। গত বছরের ১ অক্টোবর থেকে আইসিসি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটি বাধ্যতামূলক করে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়নি। বৈশ্বিক টি টোয়েন্টি টুর্নামেন্টগুলোর মধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) গতবছর এর ব্যবহার শুরু করে।

সর্বশেষ ভারত ২০১৬-১৭ মৌসুমে এই পদ্ধতির ব্যবহার শুরু করে। তবে আইপিএলে এই পদ্ধতির সুবিধা নিতে দেরি হওয়ার কারণ হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এর কিছু কর্মকর্তার ভুল ধারণাকে দায়ী করেছেন একজন ম্যাচ অফিশিয়াল।

তিনি বলেন, টি-টোয়েন্টিতে একটি সিদ্ধান্ত অনেক বড় প্রভাব ফেলে। অনেকেই ভাবেন শুধু বড় ফরম্যাটেই ডিআরএস প্রয়োজন আছে। তবে এসব ফরম্যাটে ভুল শুধরানোর সুযোগ থাকে। কিন্তু টি-টোয়েন্টিতে এত সময় থাকেনা। একজন ফর্মে থাকা ব্যাটসম্যান ভুল সিদ্ধান্তের বলি হয়ে ফিরে গেলে খেলার মোড়ই ঘুরে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *