দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভোগার পর আজ শুক্রবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মনির হোসেন।তার আসল নাম মনির হোসেন হলেও একটা সময় মোহামেডান সমর্থকেরা তাকে ‘মনু’ নামেই ডাকতো। আশির দশকের এই ফুটবলার ১৯৮৬ সালে আবাহনীর বিপক্ষে মাঝমাঠ থেকে দূর্দান্ত গোল করে নায়ক বনে যান।

১৯৮৭ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় চীনের গোয়াংডং ক্লাবের বিপক্ষে ডি বক্সের বাইরে থেকে নেয়া শট চমকে দিয়েছিল চীনা গোল রক্ষককে।

মনু ১৯৮৭ সাল পর্যন্তই ছিলেন মোহামেডানে।এরপর ১৯৮৮ সালে চলে যান ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবে। সে সময়ের মাঠ মাতানো এই তারকা ফুটবলার তখন বেশিদূর আর আগাতে পারেননি চোটের কারণে।অবশেষে আজ না ফেরার দেশে চলে গেলেন আশির দশকের মাঠ মাতানো ‘মনু’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *