রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে আসছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে আজ।শনিবার বিকেলে কুয়েত থেকে সরাসরি কক্সবাজারে পৌঁছার কথা রয়েছে তাদের।

রোববার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন ওই প্রতিনিধি দল। পরে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তারা। প্রতিনিধি দলে জাতিসংঘের ১০ জন স্থায়ী প্রতিনিধি, পাঁচজন উপ-স্থায়ী প্রতিনিধিসহ অন্তত ৩০ জন থাকবেন বলে গেছে। এদিকে, রোহিঙ্গা সঙ্কট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একটি প্রস্তাব পাসের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা-হিউম্যান রাইটস ওয়াচ-এইচ.আর.ডব্লিউ।

জাতিগত নিধনের শিকার হওয়া রোহিঙ্গা পরিস্থিতি আন্তর্জাতিক আদালতে স্থানান্তরেরও আহ্বান জানায় সংস্থাটি। গেল বছরের আগস্ট মাসে রাখাইনে রোহিঙ্গাবিরোধী অভিযান শুরু করলে জীবন বাঁচাতে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি