‘আমি কোনো সম্পর্কে থাকাকালীন কাউকে ঠকাইনি’

বহু সম্পর্ককেই গড়তে আর ভাঙতে সামনে থেকে দেখেছে ভারতের সিনেমা শিল্প বলিউড। সম্পর্কের ভাঙা-গড়া ঘিরে বহু তারকার জীবনের গতি পরিবর্তন বা উত্থান পতনও দেখেছে মায়ানগরী মুম্বাইয়ের জমকালো জগত। সেরকমই দুই তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। যাঁদের বলিউডে অভিষেকের সময়টা একইসঙ্গে শুরু হয়। আর তার সাথেই শুরু হয় তাঁদের সম্পর্ক। কিন্তু দীপিকা-রণবীরের সম্পর্কের শেষটা মোটেও রূপকথার মতো ছিল না। আর তার জন্য রণবীরকেই কিছুটা দায়ী করলেন দীপিকা। আসুন জেনে নেওয়া যাক গোটা ঘটনার পরম্পরা।

ট্যাটু বানিয়েছিলেন দীপিকা
রণবীরকে এতোটাই ভালোবাসতেন দীপিকা যে, তাঁর নাম নিয়ে ঘাড়ে আর কে ট্যাটুটিও করে ফেলেছিলেন তিনি। তবে সম্পর্ক ভাঙার পরেও আর সেই ট্যাটু মোছেননি দীপিকা। বিভিন্ন সাক্ষাৎকারে দীপিকা তাঁর কথায়-বার্তায় বুঝিয়েছেন কীভাবে রণবীর তাঁকে ঠকিয়ে বেরিয়ে গিয়েছিলেন সম্পর্ক ছেড়ে। এই নিয়ে আরেকটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি করে ফেললেন দীপিকা।

‘শারীরিক সম্পর্কই সবকিছু নয়’
শারীরিক সম্পর্ক নিয়ে দীপিকার চাঞ্চল্যকর স্বীকারোক্তি। বলেন, ‘আমি কোনো সম্পর্কে থাকাকালীন কাউকে ঠকাইনি’। এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, তাঁর কাছে সঙ্গম মানে শুধু শারীরীক সম্পর্ক নয়। এর সঙ্গে জড়িয়ে থাকা মানবিক অনুভূতিগুলোও বড় দিক। তিনি বলেন, ‘আমি কোনো সম্পর্কে থাকাকালীন কখনোই কাউকে ঠকাইনি।’

‘সম্পর্কে থেকে বোকা হওয়ার চেয়ে একা থাকা ভালো’
নিজের পুরনো সম্পর্কের কথা তুলে, দীপিকা সাক্ষাৎকারে বলেন, কোনো সম্পর্কের মধ্যে থেকে বোকা হওয়ার চেয়ে একা থাকা ঢের ভালো। তিনি বলেন, ‘এই জন্যই হয়তো আমি আগে অনেক কষ্ট পেয়েছি।’ প্রসঙ্গত, রণবীর যে তাঁকে ঠকিয়েছিলেন তা বারবারই প্রসঙ্গক্রমে বলেছেন দীপিকা। নানা সাক্ষাৎকারে, নানা ভাবে-ভঙ্গিমায় তা বলে দেন ডিপস।

রণবীরের স্বীকারোক্তি
রণবীরও দীপিকার প্রতি যা করেছেন তা সহজভাবেই স্বীকার করে নিয়েছেন। গতবছরেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যা, আমি দীপিকাকে ঠকিয়েছি। কিছুটা অপরিণত মানসিকতা আর অনভিজ্ঞতার জন্যই এই কাজ করেছি। অনেক কিছুর হাতছানি এড়াতে না পেরেই এই কাজ করেছি।’

দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলেন দীপিকা
দীপিকা গত বছরে এক সাক্ষাতকারে জানান, রণবীরের সঙ্গে ক্যাটরিনার খবর জেনে যাওয়ার পরও দ্বিতীয়বার রণবীরকে সুযোগ দিয়েছিলেন তিনি। কারণ দীপিকার কাছে সুযোগের ‘ভিক্ষা’ চেয়েছিলেন রণবীর, এমনটাই দাবি দীপিকার।

দীপিকা জানতে পারেন বাইরে কী করছেন রণবীর
দ্বিতীয়বার সুযোগ দেওয়ার পরও দীপিকা জানতে পারেন যে রণবীর তাঁর সঙ্গে ‘ডবল ডেটিং’ করছেন। এরপরই দীপিকা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন এক জায়গায়, এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন দীপিকাই।

বিচ্ছেদের পর দীপিকার কী মনে হয়েছিল?
রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর, দীপিকা নিজেই স্বীকার করেন যে তিনি প্রচণ্ড অবসাদে আক্রান্ত হয়েছিলেন। প্রথমে তাঁর মনে হয়েছিল সমস্যাটা তাঁর নিজেরই। দীপিকা এই প্রসঙ্গে মুখ খুলে জানান, ‘…কিন্তু পরে মনে হয়েছিল, এটা যখন কারোর অভ্যাসে দাঁড়িয়ে যায়, তখন সেই সমস্যাটা সেই ব্যাক্তির, আমার নয়।’

আরো দেখুন

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি

হরমুজ প্রাণালি দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে: ট্রাম্প

হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের