প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টা

কুড়িগ্রামের উলিপুরে দ্বিতীয় শ্রেণীর এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আব্দুস সামাদ (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বুধবার পৌরসভার নিজাই খামার গ্রামে। মামলা সূত্রে জানা যায়, পৌরসভার নিজাই খামার গ্রামের রেজাউল করিমের নিজাই খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণী পড়–য়া প্রতিবন্ধী মেয়েকে প্রতিবেশী বছির উদ্দিনের পুত্র আব্দুস সামাদ আম খাওয়ার প্রলোভন দেখিয়ে একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আব্দুস সামাদ পালিয়ে তার বাড়িতে আশ্রয় নেয়।

ক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার ও তাকে আটক করে। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় শিশুটির দাদী বাদী হয়ে থানায় মামলা করেন।

উলিপুর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আব্দুস সামাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি