ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্পর্কে তেমন কোনো কথা বলেন নি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এরই মধ্যে অনেক বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন ট্রাম্প। তা নিয়েও কিছু বলেন নি ওবামা। কিন্তু তার সময়ে করা ২০১৫ সালের ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একেবারে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এবার মুখ বন্ধ রাখতে পারেন নি ওবামা। তিনি ট্রাম্পের ওই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।বলেছেন, ইরান চুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে আসা একটি ‘গুরুতর ভুল পদক্ষেপ’। এতে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, ওবামা আরো বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্বের বৃহৎ শক্তিগুলোর সঙ্গে আমাদেরকে (যুক্তরাষ্ট্র) একটি উদ্ভট পরিস্থিতিতে ফেলবে। এই চুক্তি ছাড়া পারমাণবিক অস্ত্রধর ইরান ও মধ্যপ্রাচ্যের অন্য যুদ্ধগুলোতে যুক্তরাষ্ট্র পরাজিত হতে পারে। তিনি আরো বলেন, এই চুক্তিই বলে দিয়েছে যে কিভাবে কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। এমনকি উত্তর কোরিয়ার ইস্যুটি যখন সামনে চলে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *