সোনম কাপুর আর আনন্দ আহুজার বিয়ের রেশ এখনো কাটেনি। এর মাঝেই নতুন খবরে অবাক বলিউড। আর এ খবরটি দিলেন করণ জোহর। তিনি জানালেন, বিয়ে করেছেন বলিউড তারকা নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদি। শিখ রীতিতে বিয়েটা সেরে নেন তারা। তবে অবাক করার বিষয় হলো, তারা  কোনো একটি প্রক্রিয়ায় তাদের এই বিয়ের বিষয়টি পাপারাজ্জিদের নজর এড়িয়ে গেছেন।আর এর কারণ হিসেবে অনেকে বলছেন, সোনম ও আনন্দ আহুজার বিয়ের ডামাডোল। যাই হোক, পরে নিজেদের ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে বিয়ের বিষয়টি ছবিসহ নিশ্চিত করেন দুজনই। সেই সাথে তাদের ভালো বন্ধু করণ  জোহরও বিষয়টি প্রকাশ করেন টুইটারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *