প্রতি ঈদেই দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসে বিশেষ ‘ইত্যাদি’। এবারের ঈদেও এর ব্যত্যয় ঘটছে না। ঈদ ইত্যাদির এবারকার নানান চমকের একটি হচ্ছে এই প্রজন্মের জনপ্রিয় চার তারকাকে নিয়ে একটি বিশেষ মিউজিক্যাল পর্ব। পুরানো দিনের দু’টি জনপ্রিয় গানের সঙ্গে সে সময়কার কথা আর তার বর্তমান রূপ কেমন- তাই তুলে ধরা হয়েছে নৃত্য-গীত-ছন্দ-সুরে, পুরো গানে। নারী নির্যাতন, নারীর সম্ভ্রম রক্ষা, ভিন দেশি সিরিয়ালের ক্ষতিকর প্রভাব ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়েছে সুরে সুরে। আর নাচে-গানে এই পর্বটিতে প্রাণবন্ত অভিনয় করেছেন ফেরদৌস, অপূর্ব, মম ও দীর্ঘদিন পর আমেরিকা প্রবাসী মোনালিসা।তাদের সঙ্গে নৃত্যে অংশ নিয়েছেন অর্ধশতাধিক নৃত্যশিল্পী। চমৎকার এই পরিবেশনাটি ধারণের সময় উপস্থিত কয়েক হাজার দর্শক দারুণ উপভোগ করেন। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের পরদিন ঈদের বিশেষ এ ‘ইত্যাদি’ প্রচার হবে। এটি রচনা, উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রচার হবে যথারীতি কেয়া কস্‌মেটিকস্‌ লিমিটেডের সৌজন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *