সালমানের ‘রেস থ্রি’ থেকে সরে দাঁড়িয়েছিলেন কে কে?

বলিউডের ‘ভাইজান’ সালমান খান এবার ঈদে তাঁর ভক্তদের উপহার দিচ্ছেন নতুন ছবি ‘রেস থ্রি’। সালমানের এই ছবিকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। অনেকের মতে, এ বছর সবচেয়ে হিট ছবি হতে চলেছে রেমো ডি’সুজা পরিচালিত এই ছবি। তাঁরা ধরেই নিয়েছেন, ছবিটি অনায়াসে ৩০০ কোটি ক্লাবের সদস্য হবে। কারণ, এটি সালমানের ছবি। আর ভাইজানের ছবি সুপার ডুপার হিট হবে, তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে জানা গেছে, ‘রেস থ্রি’ সফল ছবি হবে জেনেও বলিউডের সাত তারকা নানা কারণে তাতে অভিনয় করতে রাজি হননি। সোজা ‘না’ বলে দেন। এরপর নাকি সালমান নিজের মনের মতো করে ছবিটির চরিত্র নির্বাচন করেন। ‘রেস থ্রি’ ছবিতে সব চরিত্রকেই যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। সালমান খান এই ছবির জন্য বেছে নেন জ্যাকুলিন ফারনান্দেজ, ডেইজি শাহ, সাকিব সালিম আর ববি দেওলকে। ছবিতে আরও আছেন অনিল কাপুর। ‘রেস’ সিরিজের অন্য দুটি ছবিতেও দেখা গেছে অনিলকে।

পাঠক আসুন, এবার জেনে নেওয়া যাক, বলিউডের কোন কোন তারকা ‘রেস থ্রি’ ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন।

সাইফ আলী খান
‘রেস থ্রি’ ছবির নাম আসতে প্রথমেই উঠে আসে সাইফ আলী খানের নাম। ‘রেস’ সিরিজের আগের দুটি ছবিতে ছিলেন এই বলিউড তারকা। আর এই দুটি ছবিতে তিনি দুর্দান্ত অভিনয় করেন। তাঁর কাছে ‘রেস থ্রি’ ছবির জন্য প্রস্তাব যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ছবিতে সালমান খানকে লিড রোল দেওয়া হয়েছে। দ্বিতীয় লিডের জন্য প্রস্তাব দেওয়া হয় সাইফকে। তাই প্রস্তাবটি তিনি ফিরিয়ে দেন। তিনি ‘রেস থ্রি’ ছবিতে সালমানের পরে নিজেকে রাখতে চাননি।

জন আব্রাহাম
‘রেস টু’ ছবিতে জন আব্রাহামের অভিনয় দর্শকের নজর কেড়েছিল। তাই ছবির নির্মাতারা তাঁদের আগামী ছবিতে জনকে পেতে চেয়েছিলেন। কিন্তু সালমান নিজেই নাকি জনের সঙ্গে একই ছবিতে কাজ করতে চাননি। তাই তালিকা থেকে জনের নাম মুছে যায়।

‘রেস থ্রি’ ছবির শিল্পীরা‘রেস থ্রি’ ছবির শিল্পীরা
সিদ্ধার্থ মালহোত্রা
‘রেস থ্রি’ ছবির দ্বিতীয় প্রধান চরিত্রের জন্য ছবির নির্মাতারা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে যোগাযোগ করেন। সিদ্ধার্থ প্রথমে ছবিটিতে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু পরে বলিউডের এই তরুণ নায়ক সরে দাঁড়ান। এর কারণ অবশ্য জানা যায়নি।

ভিকি কৌশল
‘রেস থ্রি’ ছবিতে সাকিব সালিমের অভিনীত চরিত্রের জন্য গোড়াতে ভিকি কৌশলকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সিডিউল জটিলতার কারণে তিনিও ছবিটিতে কাজ করতে পারেননি।

আদিত্য রায় কাপুর
‘রেস থ্রি’ ছবিতে দ্বিতীয় প্রধান চরিত্রের জন্য আদিত্য রায় কাপুরকে প্রস্তাব দেওয়া হয়। আদিত্য সাফ জানিয়ে দেন, এই ছবি তিনি করবেন না। কারণ, এই ধরনের অ্যাকশনধর্মী ছবিতে তিনি কাজ করতে চান না।

এমরান হাশমি
বলিউডের সিরিয়াল কিসার এমরান হাশমিও ‘রেস থ্রি’ ছবির প্রস্তাবকে ‘না’ করে দেন। দ্বিতীয় প্রধান চরিত্রের জন্য তাঁর সঙ্গে ছবির নির্মাতারা যোগাযোগ করেন।

অমিতাভ বচ্চন
বলিউডের মেগা তারকা অমিতাভ বচ্চনের কাছেও ‘রেস থ্রি’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বিগ বি ছবিটিতে কাজ করতে পারেননি। কারণ, তাঁর হাতে নাকি সময় ছিল না।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি