গুহার ভেতরে যেভাবে বেঁচে ছিল সেই থাই ফুটবলাররা

থাইল্যান্ডের একটি গুহার ভেতরে ১৮ দিন ধরে আটকা থাকার পর ১২ জন কিশোর ফুটবলার এবং তাদের কোচকে উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরিরা। গত ২৩ জুন নিখোঁজ হওয়ার ৯ দিন পর তাদের সম্পর্কে প্রথম জানা যায়। এতদিন তারা কীভাবে সেখানে বেঁচে ছিল তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে।

বিবিসি বলছে, গত ২৩ জুন তাদের শিডিউল ম্যাচ ছিল। কিন্তু প্রধান কোচ সেটা বাতিল করে অনুশীলনের কথা বলেন। তারা পিতামাতা ও কোচের সঙ্গে পরামর্শ করে সাইকেল চালিয়ে মাঠে যায়। তবে গুহার ভেতরে ঢুকার ব্যাপারে কোনো কথা হয়নি।

দিনটি ছিল দলের সদস্য পীরাপাত সম্পিয়াংজাইয়ে ১৬তম জন্মদিন। আর সেটা উদযাপন করার জন্য স্থানীয় বাজার থেকে ৭০০ বাথেরও (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮০০ টাকা) বেশি টাকা দিয়ে খাবার কেনে। এরপর তারা সহকারী কোচ একাপল চানতাওংকে অনুরোধ করে।

বিবিসি বলছে, খেলোয়াড়রা ছিল খুবই উৎসাহী। শারীরিকভাবে শক্তিশালী এবং নিজেদের মধ্যে ছিল খুবই ভালো সম্পর্ক। প্রবল বৃষ্টির কারণে গুহার ভেতরে পানি ঢুকতে শুরু করলে তারা পালাতে পালাতে গুহার গভীরে চলে যায়। ধারণা করা হচ্ছে গুহার ভেতরে আটকা পড়ার পর তাদের সাথে আনা খাবার খেয়েই কিশোররা বেঁচে ছিল। শোনা যাচ্ছে, গুহার ভেতর যখন খাবার কমার শঙ্কা খুব কম খাবারই খেয়েছেন কোচ। ফলে ২ জুলাই ডুবুরিরা যখন ফুটবল দলটিকে গুহার ভেতরে খুঁজে পান, তখন শারীরিকভাবে সবচেয়ে দুর্বল ছিলেন কোচ একাপল। এরপর তো তাদের বাইরে থেকে খাবার পাঠানো শুরু হয়।

কিন্তু পানি। উদ্ধারকারীরা বলছে, গুহার পানি ছিল নোংরা ও ঘোলা। এজন্য ফুটবলাররা গুহার দেয়াল থেকে যেসব পানি চুইয়ে চুইয়ে পড়েছে সেসব পানি পান করতো। আর নিজেদের উষ্ণ রাখার জন্যে গুহার ভেতরে পাথর দিয়ে পাঁচ মিটার গভীর গর্ত খুঁড়েছিল। নিজেদের উষ্ণ রাখতে তারা সেই সুড়ঙ্গের ভেতরে আশ্রয় নিয়েছিল।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি