‘নেকাবের’ জন্য ঢাকা আসছেন কলকাতার নুসরাত

যৌথ প্রযোজনার ছবি ‘নেকাব’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো টালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব খান। বাংলাদেশে ‘নেকাব’ মুক্তির আগে বড় পরিসরে প্রচারণা করা হবে। সেই প্রচারণায় অংশ নিতে প্রথমবার ঢাকায় আসবেন ছবির নায়িকা নুসরাত জাহান।
সিনেমাটির স্থিরচিত্র প্রকাশিত হলেও প্রথমবার একটি ভিডিও গান মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। ‘তোর হাঁটা চলা’ শিরোনামের গানটি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। প্রকাশের পর সাড়াও মিলেছে গানটি ঘিরে। প্রসেনের কথায় সুর-সঙ্গীত করেছেন দেব সেন। কণ্ঠ দিয়েছেন আরমান মালিক ও প্রষ্মিতা পাল।

সিনেমাটি পরিচালনা করছেন রাজীব বিশ্বাস। ‘মাস্ক’ নামে এই সিনেমার শুটিং শুরু হলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘নেকাব’ রাখা হয়। সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে। নুসরাত ছাড়া আরও একজন নায়িকা রয়েছেন। তিনি হলেন সায়ন্তিকা।অনেকটা ভৌতিক ধাঁচের এই সিনেমায় দেখা যাবে, মৃত মানুষের সঙ্গে দেখা ও কথা বলতে পারেন শাকিব। যখন শাকিব ভূতের সঙ্গে দেখা করতে যান ভূত তারই অবয়ব ধারণ করে।

পাশাপাশি জোড়া খুনের অভিযুক্ত হিসেবে দেখা যাবে শাকিবকে। একজন ইন্সপেক্টর কেসটির তদন্ত শুরু করেন। তিনি কি রহস্য উন্মোচন করতে পারবেন? ভূতেরা কী শাকিবকে সাহায্য করবে? এমন নানা প্রশ্ন নিয়েই সিনেমার গল্প এগিয়ে যায়।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি