ঢালিউড সুপারস্টার শাকিব খান এখন কলকাতার সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। আর ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়ে সিনেমাপ্রেমীদের মাঝে বেশ সাড়া জাগিয়েছেন। এবার কলকাতায় ভৌতিক সিনেমায় অভিনয় করছেন এই তারকা।‘নাকাব’ নামের ছবিটিতে শাকিবকে অন্য লুকে দেখা যাবে, যেমনটা আগে দেখা যায়নি। গতকাল রাতে এই ছবির ট্রেইলার মুক্তি পেয়েছে। এতে অন্যরূপে দেখা যায় শাকিবকে। কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলছেন, এ কোন শাকিব খান!ভারতের কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) তাদের ফেসবুক পেজ ও ইউটিউবে ‘নাকাব’ ছবির ট্রেলার প্রকাশ করেছে। ২ মিনিট ২৭ সেকেন্ড ব্যাপ্তির এই ট্রেইলারের একেবারে শেষদিকে ভূতরূপী শাকিবকে দেখা যায়।মাত্র এক সেকেন্ডের সেই দৃশ্যে শাকিব খানকে জ্বলন্ত চোখ, লম্বা থুতনি ও দাঁতওয়ালা ভূতরূপে দেখা যায়। শাকিব খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি।শাকিব খান তার অভিনয় জীবনের দীর্ঘ ক্যারিয়ারে এভাবে হাজির হননি এর আগে। ভৌতিক গল্পের ছবি ‘নাকাব’-এ বাংলাদেশের শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা।ছবিটির পরিচালক রাজীব বিশ্বাস। আগামী ২৪ আগস্ট কলকাতায় মুক্তি পাচ্ছে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *