তিন সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো. নূরুল হুদা।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সন্ধ্যা সাড়ে ৭ টায় সিইসি এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, রাজশাহীর ১৩৮ কেন্দ্রের সবগুলোতে শান্তিপূর্ণ ভোট হয়েছে। সিলেটের ১৩৪ কেন্দ্রের মধ্যে দুইটি ছাড়া সবগুলোতে ভোট সুষ্ঠু হয়েছে। তবে বরিশালে ১২৩টি কেন্দ্রের মধ্যে বিক্ষিপ্ত ঘটনায় একটিতে ভোট স্থগিত করা হয়েছে। আর ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব ফলাফল স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দিন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *