জয়পুরহাটের সদর উপজেলার কুজি শহর এলাকা থেকে মাহাতাব উদ্দিন (৫৬) নামে এক সরকারি কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে রাস্তার পাশে একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত মাহাতাব জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার দোগাছি গ্রামের আপিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোমিনুল হক জানান, বৃহস্পতিবার বিকেলে মাহাতাব উদ্দিন অফিস শেষ করার পর রাতে বাড়ি ফিরেনি। শুক্রবার সকালে কুজি শহর এলাকায় রাস্তার পাশে এক গাছে তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *