ফাতিমা-সানিয়ার নাচ রাস্তায়

বলিউড সুপারস্টার আমির খানের দঙ্গল ছবিতে কাজ করার পর ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা হয়ে ওঠেন অন্তরঙ্গ বন্ধু। সম্প্রতি এ দুই অভিনেত্রী ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের মজার মজার ছবি শেয়ার করছেন। এবার ইউরোপের রাস্তায় দুজনের নাচের ভিডিও শেয়ার করলেন ফাতিমা।

আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দুই বন্ধুর অসাধারণ নাচের ভিডিও শেয়ার করেন দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখ। ইউরোপের রাস্তায় তাঁদের নাচতে দেখা যায়। শুধু তা-ই নয়, ফাতিমার কাছ থেকে ফুলের তোড়া নিচ্ছেন, এমন ঘনিষ্ঠতার দৃশ্যও দেখা যায়। সানিয়া একটি নৃত্য চলচ্চিত্রে কাজ করবেন বলে, শোনা যাচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভিডিওটিই শুধু মজার নয়, ফাতিমার ক্যাপশন আর সানিয়ার উত্তর তিনটিই মজার। ফাতিমা লিখেন, ‘অবিশ্বাস্য ব্যাপার, ইউরোপে বিন্দাস কাটছে। সানিয়া দুর্দান্ত সঙ্গ দিচ্ছে।’

সানিয়ার উত্তর, ‘ওহ, প্লিজ ফাতিমা! আইডিয়া আমার কিন্তু নাচ তোমার।’

ফাতিমা-সানিয়া কিছুদিন আগেই একসঙ্গে ইউক্রেন ভ্রমণ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁরা মজার মজার ছবিও শেয়ার করেছিলেন তখন। এবারের পবিত্র ঈদুল আজহা ভারতে পালন করেন এই দুই অভিনেত্রী। বলিউড সুপারস্টার আমির খানের বাসায় যান তাঁরা। সঙ্গে ছিলেন আমিরের স্ত্রী কিরণ রাও।

সানিয়া এখন তাঁর নতুন ছবি ‘পতাকা’র প্রচারণা নিয়ে ব্যস্ত। শিগগিরই এটি মুক্তি পাবে। বিশাল ভরদ্বাজ পরিচালিত এ ছবিতে দেখা যাবে, দুই যুদ্ধংদেহী বোন বিয়ের পর আলাদা হয়ে গেলে কীভাবে তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে, একে-অপরের প্রতি প্রেমবোধ জেগে ওঠে। আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘বাধাই হো’ ছবিতেও কাজ করছেন সানিয়া।

আর ফাতিমা সানা শেখ এখন আমির খানের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে কাজ করছেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের