স্কুলছাত্র রিয়াদকে মেরেই ফেললো ওরা

গফরগাঁওয়ে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে রিয়াদ মিয়া (১৪) নামের এক স্কুল ছাত্রকে হত্যা করেছে একদল লোক। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রিয়াজ ঘাগড়া-উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে উথুরী গ্রামের সাইদুর রহমান শাহীনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজারের আশরাফুলের মনিহারী দোকানের ‘তালা ভাঙার চেষ্টার অপরাধে’ স্কুল ছাত্র রিয়াজকে আটক করে বাজারের ব্যবসায়ী আশরাফুল ও তার ভাই কামরুল এবং প্রতিবেশী রশিদ। প্রত্যক্ষদর্শী উথুরী গ্রামের ইমন (১৮), মোতালেব (৪৮) জানায়, বাজারের ব্যবসায়ী আশরাফুল ও তার কয়েকজন সহযোগী রিয়াজকে বাজারের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটায়। কিশোর ইয়াজ চিৎকার করে জান ভিক্ষা চাইলেও পাষন্ডের দল পিটিয়ে রিয়াজের মৃত্যু নিশ্চিত করে সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনার পর থেকে আশরাফুলসহ বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী দোকান ঘর বন্ধ করে পলাতক রয়েছে। রিয়াজের দাদী খোদেজা খাতুন (৭২) বলেন, শক্রতাবশত এরা আমার নাতীকে পিটিয়ে হত্যা করেছে।
গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন বলেন, রিয়াজের বিরুদ্ধে চুরি করার অনেক অভিযোগ আছে। চুরির মামলায় সম্প্রতি সে হাজতবাস করেছে। গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের